সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৯
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম আজ (বুধবার) শপথ গ্রহণ করবেন।
আজ বিকেলে দক্ষিণ সুরমাস্থ আলমপুরের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করাবেন বিভাগীয় কমিশনার মো. মেজবাহ উদ্দিন চৌধুরী।
উল্লেখ্য, ১৮ মার্চ অনুষ্ঠিতব্য বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিশাল ব্যবধানে জয়লাভ করেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সোয়েব আহমদ, তিনি ঘোড়া প্রতীকে নিয়ে ৬১ টি কেন্দ্রে ৪২৭৫০টি ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মো. রফিকুল ইসলাম সুন্দর ১৭৪৯৪টি ভোটপান। সোয়েব আহমদ ২৫২৫৬টি ভোট বেশি পেয়ে বিজয়ী হন।
ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ তাজ উদ্দিন ৩ জন প্রার্থী সাথে লড়াইয়ে ১৭৫ টি ভোট বেশি পেয়ে বিজয়ী হন।তার নিকটতম প্রার্থী মো. আব্দুল নুর পান ২৪৮১৬ ভোট।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মতো ৯৪৪১ টি ভোট বেশী পেয়ে নির্বাচিত হন পদ্মফুল প্রতীক নিয়ে রাহেনা বেগম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মুন্না আক্তার মনি, তিনি ফুটবল প্রতীক নিয়ে ১৪৩১৮ টি ভোট পান।
Design and developed by ওয়েব হোম বিডি