মৌলভীবাজারের ৭ উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৯

মৌলভীবাজারের ৭ উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ

Manual1 Ad Code

দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা থেকে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।

Manual3 Ad Code

বুধবার (১৭ এপ্রিল) সকালে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান।

Manual2 Ad Code

শপথ চেয়ারম্যানরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার মো. কামাল হোসেন, রাজনগর উপজেলার মো. শাহজাহান খান, কুলাউড়া উপজেলার শফি আহমদ সালমান, জুড়ী উপজেলায় এম এ মুয়িদ ফারুক, বড়লেখা উপজেলায় মো. সোয়েব আহমদ, কমলগঞ্জ উপজেলায় অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলায় শ্রী রনধীর কুমার দেব।

Manual5 Ad Code

ভাইস চেয়ারম্যানরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলায় হাফিজ আলাউর রহমান টিপু (পুরুষ) ও মোছা. শাহীনা রহমান (মহিলা), রাজনগর উপজেলায় আলাল মিয়া (পুরুষ) ও মুক্তি চক্রবর্তী (মহিলা), শ্রীমঙ্গলে প্রেমসাগর হাজরা (পুরুষ), মিতালি দত্ত (মহিলা), কমলগঞ্জ উপজেলায় রামভজন কৈরী (পুরুষ), বিলকিস বেগম (মহিলা), কুলাউড়া উপজেলায় মো. ফজলুল হক খান (পুরুষ) ও ফাতেমা ফেরদৌস চৌধুরী (মহিলা), জুড়ী উপজেলায় রিংকু রঞ্জন (পুরুষ), রনজিতা শর্ম্মা (মহিলা), বড়লেখা উপজেলায় মোহাম্মদ তাজ উদ্দিন (পুরুষ) ও রাহেনা বেগম (মহিলা)।

প্রসঙ্গত, ১৮ মার্চ মৌলভীবাজারের ৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে মৌলভীবাজারের চেয়ারম্যান পদে ৭টির মধ্যে দুটিতে আওয়ামী লীগ, চারটিতে দলটির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এদিকে সদর উপজেলায় নৌকার প্রার্থী মো. কামাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code