বিনা প্রতিদ্বন্দ্বিতায় ময়মনসিংহের প্রথম মেয়র টিটু

প্রকাশিত: ৩:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ময়মনসিংহের প্রথম মেয়র টিটু

Manual4 Ad Code

নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের (এমসিসি) প্রথম নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু।

Manual7 Ad Code

বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান মেয়র হিসেবে ইকরামুল হক টিটুর নাম ঘোষণা করেন।

Manual8 Ad Code

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের এ রিটার্নিং কর্মকর্তা জানান, ৫ মে গেজেট আকারে বিষয়টি প্রকাশ করা হবে।

Manual4 Ad Code

মেয়র পদে প্রার্থী হতে টিটুর পাশাপাশি এবার জাতীয় পার্টির জাহাঙ্গীর আহমেদ মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। কিন্তু বুধবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন তিনি সরে দাঁড়ান। এর ফলে একক প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান।

আগামী ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোট হবে শুধু সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে। এই সিটির ১৩০টি কেন্দ্রের সব ক’টিতেই ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে।

Manual7 Ad Code

আজ (বৃহস্পতিবার) প্রতীক বরাদ্দের পর ৩৩টি সাধারণ এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারে নামবেন।

এই নির্বাচনের মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ৩৮ জন।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ইকরামুল হক টিটু পৌরসভার বিলুপ্তির পর নতুন সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code