তরুণীর ব্যাগে কোটি টাকার ইয়াবা

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০১৯

তরুণীর ব্যাগে কোটি টাকার ইয়াবা

Manual3 Ad Code

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কোটি টাকার ইয়াবাসহ এক তরুণীকে আটক করেছে র‌্যাব। শনিবার সকালে উপজেলার হোয়াইক্যাং বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে আটক করে র‌্যাব।

Manual6 Ad Code

আটক তরুণীর নাম ইয়াসমিন বেগম (২০)। তিনি উপজেলার হোয়াইক্যং আমতলি গ্রামের মো. ইসমাইলের স্ত্রী।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। এ সময় র‌্যাব হোয়াইক্যং বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ১৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ওই তরুণীকে আটক করে।

Manual1 Ad Code

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য নিরানব্বই লাখ টাকা। আটককৃত ইয়াসমিনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code