তীব্র যানজটে দুর্ভোগ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ, সাংবাদিকদের মারধর

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৯

তীব্র যানজটে দুর্ভোগ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ, সাংবাদিকদের মারধর

Manual5 Ad Code

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট কদিন থেকেই। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থেকে তবেই মিলছে মুক্তি। এতে বিক্ষুদ্ধ হয়ে উঠেছেন যাত্রীরা। তারা মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।

Manual7 Ad Code

রোববার (১১ আগস্ট) সকালে মহাসড়কের ঘারিন্দা, কান্দিলা, রাবনা, শিবপুর, বিক্রমহাটি, রসুলপুর, পুংলি ও এলেঙ্গাসহ বিভিন্ন স্থানে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এছাড়াও ভোররাতে বঙ্গবন্ধু সেতুর একাধিকবার টোল আদায় বন্ধ থাকায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো লাখো মানুষ। এ সময় তারা সড়কে নেমে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

Manual7 Ad Code

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন আরটিভি অনলাইনকে জানান, বঙ্গবন্ধু সেতু এলাকায় গাড়ি টানতে শুরু করেছে। আশা করি কয়েক ঘণ্টার মধ্যে যান চলাচল শুরু হবে।

এদিকে, তীব্র যানজট বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ ও ক্যামেরাপার্সন আরিফুল ইসলামসহ কর্তব্যরত কয়েকজন সাংবাদিক যানজটে আটকা বিক্ষুব্ধ যাত্রীদের হামলার শিকার হয়েছেন। এছাড়া সময় টিভির কাদির তালুকদারকে ধাওয়া করেছে একদল। ইন্ডিপেনডেন্টের মামুনুর রহমান মিয়াকে একঘণ্টা আটকে রাখা হয়েছিল।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code