ডেঙ্গুতে সারাদেশে ৪০ জনের মৃত্যু নিশ্চিত করলো সরকার

প্রকাশিত: ৩:২১ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০১৯

ডেঙ্গুতে সারাদেশে ৪০ জনের মৃত্যু নিশ্চিত করলো সরকার

Manual1 Ad Code

সারাদেশে ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪০ জনে দাঁড়িয়েছে বলে রোববার (১১ আগষ্ট) জানিয়েছে সরকার।

Manual5 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, ৪০ জনের মধ্যে ৩৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে মারা গেছেন। আরেকজনের মৃত্যু হয়েছে রাজধানীর বাইরে তবে ঢাকা বিভাগের মধ্যেই।

Manual1 Ad Code

আরও জানায়, গত জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১ হাজার ১৭৮ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে পুরোপুরি সুস্থ হয়েছেন ৩২ হাজার ৩৮৪ জন। বর্তমানে সারাদেশে শিশুসহ ৮ হাজার ৭৫৪ জন ডেঙ্গুর কারণে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

Manual1 Ad Code

কন্ট্রোল রুম জানায়, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শুধু রাজধানীতেই আক্রান্ত ৯৮১ জন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code