রাঙামাটিতে জনসংহতি সমিতির ২ নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত: ৩:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০১৯

রাঙামাটিতে জনসংহতি সমিতির ২ নেতাকে গুলি করে হত্যা

Manual4 Ad Code

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জনসংহতি সমিতির (এমএনলারমা) সহযোগী সংগঠন যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকসহ দুইজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Manual1 Ad Code

রোববার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের বাবুপাড়া কমিউনিটি সেন্টারের পাশে নিজ বাসায় তাদেরকে ব্রাশফায়ারে হত্যা করা হয়।

Manual4 Ad Code

নিহতরা হলেন- যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শতসিদ্ধি চাকমা (৩৫) ও এনো চাকমা (৩০)।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ এম এ মনজুর। তিনি জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

Manual5 Ad Code

স্থানীয়রা জানিয়েছেন, যে এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বাবুপাড়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সঙ্গে এই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলে আসছিল।

Manual1 Ad Code

পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জ্ঞান চাকমা নিহতদের নিজেদের নেতা দাবি করে এই হত্যাকাণ্ডের ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছেন।

তবে অভিযোগের সত্যতা নিশ্চিত করতে রাতে জনসংহতি সমিতির কোনও দায়িত্বশীল নেতাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code