ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৯

ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

Manual2 Ad Code

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহতদের মধ্যে শুধু সিএনজিচালকের নাম জানা গেছে। তার নাম জামাল মিয়া (৩০)। তিনি করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর এলাকার বাসিন্দা।

আহত চারজন হলেন, আব্দুল কাদির (৩০), পরিমল (২২), গিয়াস উদ্দিন (৪৫) ও সিরাজ উল্লাহ (৫০)। তারা সবাই জেলার ইটনা উপজেলার বাসিন্দা।

Manual7 Ad Code

জানা গেছে, অটোরিকশাটি যাত্রী নিয়ে করিমগঞ্জের চামড়াবন্দর থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। পথে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশার চালকসহ সব যাত্রীই গুরুতর আহত হন। তাদের মধ্যে সিএনজিচালক জামালসহ তিনজনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

কটিয়াদি হাইওয়ে পুলিশের এএসআই আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code