সড়ক দুর্ঘটনায় ৭ জেলায় নিহত ২১

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৯

সড়ক দুর্ঘটনায় ৭ জেলায় নিহত ২১

Manual7 Ad Code

দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে এসব দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) ভোরে কক্সবাজার যাওয়ার পথে ফেনীর লেমুয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আটজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সাতজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

ওদিকে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে সিরাজগঞ্জের কামারখন্দের কোনাবাড়ীতে তিনটি বাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

ফরিদপুর প্রাপ্ত খবরে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কে ভাঙ্গা এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

Manual4 Ad Code

দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোপালপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় তুহিন মোল্লা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সাথী বেগম (২৫)।

Manual6 Ad Code

অপরদিকে, বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদীতে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত ও চারজন আহত হন।

এছাড়া ভৈরবের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানার মাহমুদাবাদ নামক স্থানে বাস খাদে পড়ে একজন নিহত হন। আহত হয়েছেন আরও ১২ যাত্রী। বৃহস্পতিবার দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

টাঙ্গাইলের সখীপুরে পিকআপ ভ্যানের চাপায় ইসতিয়াক আহমেদ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে সখীপুর-গোড়াই সড়কের বোয়ালী উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলার অটো-রিকশার চাপায় পারভেজ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। শিশুটি তার বাড়ি থেকে বিস্কুট কেনার জন্য বাজারে আসে। বাজারে অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী অটোরিকশা (মাহিন্দ্র) শিশুটিকে চাপা দেয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code