একদিনে ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৯

একদিনে ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু

Manual2 Ad Code

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে মারা গেছেন তিনজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে মারা যান মৌসুমী আক্তার। পোশাক শ্রমিক মৌসুমীর গ্রামের বাড়ি পিরোজপুর।

Manual4 Ad Code

এদিকে আটদিন রোগে ভোগার পর দুপুরে মাগুরার নরসিংগাটি গ্রামে মারা গেছেন জয়নাল শরীফ। ৫৩ বছর বয়সী জয়নাল ঢাকার একটি বেসরকারি নিরাপত্তা সংস্থায় কাজ করতেন। এছাড়া চাঁদপুরে মারা গেছেন একজন। এদিকে দুদিন কম থাকলেও আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার নয়শ’ ২৯ জন ডেঙ্গু আক্রান্ত। এ নিয়ে ৪৮ হাজার ছাড়ালো, ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির সংখ্যা।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code