মাধবপুরে মৃত্যুদন্ডপ্রাপ্ত দুর্ধর্ষ ডাকাত এরশাদ সিলেট থেকে গ্রেপ্তার

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯

মাধবপুরে মৃত্যুদন্ডপ্রাপ্ত দুর্ধর্ষ ডাকাত এরশাদ সিলেট থেকে গ্রেপ্তার

Manual8 Ad Code

হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুর্ধর্ষ ডাকাত ও টিপু হত্যার মুলহোতা মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী এরশাদ আলীকে (৩৮) সিলেট নগরীর আখালিয়া গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual7 Ad Code

শনিবার রাত ৯টার দিকে মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানের নেতৃত্বে এস আই কামাল হোসেনসহ একদল পুলিশ সিলেট নগরীর আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে এরশাদকে গ্রেপ্তার করে।

Manual3 Ad Code

এরশাদ উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। তার বিরুদ্ধে মাধবপুরসহ বিভিন্ন থানায় অসংখ্য ডাকাতি চুরি ধর্ষণ ও খুনের মামলা রয়েছে।

পুলিশ জানায়, এরশাদ আলী ২০১১ সালে উপজেলার মনতলা মেরাশানি গ্রামে তৎকালীন সিনিয়র সহকারি সচিব আশরাফুল রহমান নোমান ও সিনিয়র সহকারি সচিব ইমরুল মহসিনের বাড়িতে ডাকাতি করতে গিয়ে তাদের ভাই ব্যবসায়ী টিপু বাঁধা দিলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এঘটনার তার স্ত্রী মামলা করলে বিচারক এরশাদকে মৃত্যুদন্ডাদেশ দেন। এরপর থেকেই এরশাদ আত্মগোপনে চলে যায়। কিন্তু তার অপরাধ কর্মকান্ড থেমে থাকেনি।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, এরশাদ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code