পটিয়ায় ট্রাকের ধাক্কায় শ্যালক-দুলাভাই নিহত

প্রকাশিত: ২:৫৫ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৯

পটিয়ায় ট্রাকের ধাক্কায় শ্যালক-দুলাভাই নিহত

Manual8 Ad Code

চট্টগ্রামের পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন।

সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌর সভার আমজুর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহতরা হলেন- পটিয়া পৌরসভার কাগজী পাড়ার আব্দুল মালেকের ছেলে শাহাজাহান (৪৫) ও তার শ্যালক ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের জুনিয়র অফিসার রফিকুল ইসলাম আরজু (৩৬)। তিনি একই এলাকার জহির আহম্মদের ছেলে।

Manual2 Ad Code

পটিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিজানুর রহমান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যালক-দুলাভই এক মোটরসাইকেলে চট্টগ্রাম শহর থেকে পটিয়া পৌরসভার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ দুজনেই সড়কের পাশের পুকুরে পড়ে যান। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করে।

নিহত দুজনেই পটিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড কাগজীপাড়ার বাসিন্দা। নিহত শাহজাহন পেশায় গ্রাম্য চিকিৎসক। তার স্ত্রী বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) পটিয়ায় শাখায় কর্মরত।

অপরদিকে নিহত শ্যালক রফিকুল ইসলাম আরজু ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এর জুনিয়র অফিসার বলে জানা গেছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code