কুমিল্লার হত্যা মামলা : খালেদার জামিনের মেয়াদ বাড়ল এক বছর

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯

কুমিল্লার হত্যা মামলা : খালেদার জামিনের মেয়াদ বাড়ল এক বছর

Manual2 Ad Code

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে করা মামলায় কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া জামিনের মেয়াদ আরো এক বছর বৃদ্ধি করেছে হাইকোর্ট।

মঙ্গলবার (২০ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের আদেশের সময় খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল, এ এইচ এম কামরুজ্জামান মামুন, সালমা সুলতানা সোমা প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

Manual8 Ad Code

এর আগে গত ৭ মার্চ হাইকোর্টের একই বেঞ্চ কুমিল্লার এ মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেয়। ওই দিন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেছিলেন, গত বছরের ১২ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া জামিন পান। সেদিনই তাঁর জেল থেকে বের হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসাবশত এবং সরকারের হস্তক্ষেপের কারণে তিনি এখন পর্যন্ত কারামুক্তি পাননি। সরকার ইচ্ছাকৃতভাবে কূটকৌশলের আশ্রয় নিয়ে তাঁর কারাবাসকে দীর্ঘায়িত করছে। আইন যদি তার নিজস্ব গতিতে চলে, তা হলে তিনি অবিলম্বে মুক্তি পেয়ে জনগণের কাছে ফিরে আসবেন।

Manual2 Ad Code

গত বছরের ২৮ মে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে কুমিল্লার চৌদ্দগ্রামে নাশকতার দুটি ঘটনায় হত্যা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা দুই মামলায় ছয় মাসের জামিন মঞ্জুর করেন। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলে আপিল বিভাগ কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় করা হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন।

Manual2 Ad Code

বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি নৈশকোচে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। আইকন পরিবহনের ওই বাসটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল। ওই ঘটনায় আগুনে পুড়ে ঘটনাস্থলে সাতজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যান। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম থানার উপপরির্দশক (এসআই) নূরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন। এ ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে ২০১৭ সালের মার্চ মাসে অভিযোগপত্র দেয় পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code