চার মাসের মধ্যে মামলার পেপারবুক, শুনানি এ বছরই

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৯

চার মাসের মধ্যে মামলার পেপারবুক, শুনানি এ বছরই

Manual3 Ad Code

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক আগামী তিন-চার মাসের মধ্যে তৈরি করা হবে। এবং এ বছরই হাইকোর্টে মামলার শুনানি শুরু হবে।

Manual7 Ad Code

বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

Manual6 Ad Code

আনিসুল হক বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক তৈরির কার্যক্রম শুরু হয়েছে। আগামী তিন-চার মাসের মধ্যে পেপারবুক তৈরি করে হাইকোর্টে শুনানির চেষ্টা করা হবে।

Manual5 Ad Code

মন্ত্রী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষাণা হয়েছে। এখন রায় বাস্তবায়নের পালা। রায়ে আসামিদের কারও কারও ফাঁসি, কারও কারও যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ফাঁসির রায় কার্যকর করতে হলে ডেথ রেফারেন্সের ওপর শুনানি করতে হয় উচ্চ আদালতে। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের বেলায়ও একই নিয়ম প্রযোজ্য।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত এই মামলায় ২২৫ জনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়েছে। এটি একটি বড় মামলা। তাই এর শুনানিতে সময় লাগছে।’

আইনমন্ত্রী জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ পলাতক আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code