কুলাউড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত বাবা, মা-মেয়ে আহত

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৯

কুলাউড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত বাবা, মা-মেয়ে আহত

Manual1 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে নবীন চন্দ্র মডেল সরকারি স্কুলের সম্মুখে এ ঘটনাটি ঘটে।

Manual6 Ad Code

নিহত ব্যক্তির নাম মো. নাসির (৫২)। আহত দুইজন তার স্ত্রী (৪০) ও শিশু কন্যা ঐশী (৫)। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। চাকরির সুবাদে কুলাউড়া পৌর শহরের শিবির রোডে (কুলাউড়া গ্রামে) একটি বাসায় ভাড়া থাকতেন।

জানা যায়, রাতে মো. নাসির স্ত্রী ও সন্তানসহ সিএনজি অটোরিকশাযোগে (মৌলভীবাজার থ ১১-৭৫০৬) মৌলভীবাজার থেকে আসার পথে কুলাউড়ায় নবীন চন্দ্র মডেল উচ্চবিদ্যালয় চৌমুহনী এলাকায় একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৮-৫৪৮৩) সাথে সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশায় থাকা মো. নাসিরসহ স্ত্রী এবং সন্তান গুরুতর আহত হন।

Manual3 Ad Code

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি দল আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে স্বামী ও স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওই রাতে সোয়া ২টায় ইউরো ফার্মার কুলাউড়া উপজেলার মার্কেটিং ম্যানেজার মো. নাসির (৫২) মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন আছেন স্ত্রী এবং সন্তান।

কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন বলেন, স্বামী ও স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েরেছ।

Manual1 Ad Code

ট্রাক ও সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code