মসজিদে ইমামের গলাকাটা লাশ

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯

মসজিদে ইমামের গলাকাটা লাশ

Manual5 Ad Code

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি মসজিদ থেকে দিদারুল ইসলাম নামে এক ইমামের গলাকাটা লাশ উদ্ধার করছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার মল্লিকেরপাড়া এলাকার জামে মসজিদের বারান্দা থেকে লাশটি উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

নিহত দিদারুলের বাড়ি খুলনার তেরখাদা উপজেলায়।

স্থানীয় জিয়াউদ্দিন নামে এক মুসল্লি জানান, ভোরে ফজরের আজান না দেয়ায় এলাকার মুসল্লিরা মসজিদে খোঁজ করতে গিয়ে ইমামের গলাকাটা লাশ বারান্দায় পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসে।

Manual7 Ad Code

জিয়াউদ্দিন আরও বলেন, ঈদের ছুটিতে দিদারুল বাড়ি গিয়েছিলেন। গত মঙ্গলবার মসজিদের আসার একদিন পরই এ ঘটনা ঘটল।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code