দুই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

প্রকাশিত: ৩:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯

দুই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

Manual6 Ad Code

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলের মিরপুরে দুই অটোরিক্সা (সিএনজির) মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তারা বানু (৪৫) উপজেলার ইজ্জতপুর গ্রামের মৃত আরফান আলীর স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

Manual8 Ad Code

বাহুবল মডেল থানার (ওসি) মোঃ কামরুজ্জামান জানান, বাহুবল থেকে ছেড়ে যাওয়া একটি সিএনজি অটোরিক্সা মিরপুর এলাকায় পৌছলে বিপরিত দিক থেকে আসা অপর আরেকটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা বানুসহ আরো ৩ জন আহত হয়।

Manual3 Ad Code

পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারা বানুকে মৃত ঘোষণা করেন। অপর আহত সোহেল মিয়া ও শাহেনা আক্তারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code