আপত্তিকর মন্তব্যে : মাউশি পরিচালক ওএসডি

প্রকাশিত: ৪:৪৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯

আপত্তিকর মন্তব্যে : মাউশি পরিচালক ওএসডি

Manual6 Ad Code

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার (২২ আগস্ট) জাহাঙ্গীর হোসেনকে ওএসডি করে আদেশ জারি করে।

Manual8 Ad Code

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

অভিযোগ রয়েছে, বুধবার (২১ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে পঁচাত্তরের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা এবং ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলাকে ‘দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেন জাহাঙ্গীর। তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানের আয়োজকরা তার বক্তব্যের প্রতিবাদ জানান।

Manual6 Ad Code

রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন থাকা জাহাঙ্গীরের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code