হবিগঞ্জে ছেলের হাতে বাবা খুন, আটক ৫

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯

হবিগঞ্জে ছেলের হাতে বাবা খুন, আটক ৫

Manual2 Ad Code

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে ছেলে মামুনুর রশিদ চৌধুরীর হাতে বাবা হারুন চৌধুরী খুন হয়েছেন। এঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

Manual2 Ad Code

শনিবার (২৪ আগস্ট) দুপুরে নিহতের পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে লাশ দাফনের প্রস্তুতি নিলে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত হারুন চৌধুরী মৃত বজলুর রহমান চৌধুরীর ছেলে।

এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে মামুনুর রশিদ চৌধুরীর (২০) ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হন পিতা হারুন চৌধুরী। প্রথমে তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরে ঢাকা যাওয়ার পথে মারা যান তিনি।

Manual5 Ad Code

লাখাই থানার ওসি এমরান হুসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code