সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আব্দুল কালাম (৫৫) নামে এক বাবুর্চি। শনিবার (২৫ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত আব্দুল কালাম উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গদিশাল গ্রামের মফিজ উল্লাহর ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল এ তথ্য নিশ্চিত করে সপ্তাহখানেক আগে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হলে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তর করেন।
সেখানে চিকিৎসাধীন থেকে শনিবার মারা যান কালাম। বিকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
Design and developed by ওয়েব হোম বিডি