বাসের ধাক্কায় প্রাণ গেলো ২ ভ্যান যাত্রীর

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯

বাসের ধাক্কায় প্রাণ গেলো ২ ভ্যান যাত্রীর

Manual7 Ad Code

মাদারীপুরের কালকিনিতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী।

Manual8 Ad Code

রবিবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌর এলাকার মিনাজদি গ্রামের মোতালেব মাতুব্বর (৫০) ও উপজেলার বালিগ্রাম এলাকার পশ্চিম মাইজপাড়া গ্রামের লাল মিয়ার স্ত্রী উম্মে হানি (৬০)। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকা ও পুলিশ জানায়, বরিশাল থেকে সুগন্ধ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি উপজেলার বালিগ্রাম এলাকার কর্ণপাড়া নামকস্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এ সময় উম্মে হানি, মোতালেব মাতুব্বর ও ফেরদাউসসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উম্মে হানি ও মোতালেব মাতুব্বরকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

এ ব্যাপারে ডাসার থানার ওসি (তদন্ত) মো. নাসিরউদ্দিন  বলেন, আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠালে সেখানে দুজন মারা যায় এবং গাড়িটি জব্দ করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code