বড়লেখার আব্দুল রূপের লাশ ফেরত দিলো বিএসএফ

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯

বড়লেখার আব্দুল রূপের লাশ ফেরত দিলো বিএসএফ

Manual3 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক আব্দুল রূপের (৩৭) লাশ ফেরত পাঠিয়েছে ভারত। এসময় তার পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তের বোবারতল এলাকার সীমান্ত খুঁটি ১৩৮০/৪-এস সংলগ্ন স্থানে বাংলাদেশের পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তর করে ভারতের পুলিশ।

লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভারতের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার ওসি সীমান্ত বড়ুয়া ও বিএসএফ ১৩৪ ব্যাটেলিয়নের এসি সন্তোষ কুমার এবং বাংলাদেশের পক্ষে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম, ডা. শুভ্রাংশু শেখর দে প্রমুখ।

এর আগে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পাথারকান্দি থানার পুলিশ লাশ নিয়ে পৌঁছায়। এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন ও নিহতের বড় ভাই আব্দুল গনি আব্দুর রূপের লাশ শনাক্ত করেন। পরে বাংলাদেশের পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তর করে ভারতের পুলিশ।

Manual1 Ad Code

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাতে ১০ থেকে ১৫ জনের বাংলাদেশি নাগরিকের একটি দল বড়লেখা উপজেলার বোবারতলের উত্তর ডিমাই এলাকায় সীমান্ত খুঁটি ১৩৮২/১-এস সংলগ্ন স্থানের কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারত সীমানায় অনুপ্রবেশ করে। এসময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। বিএসএফের গুলিতে আব্দুল রূপ ঘটনাস্থলেই মারা যান। বিএসএফ তার লাশ উদ্ধার করে ভারতে নিয়ে যায়। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনার পর বিজিবি মৃত বাংলাদেশি নাগরিকের লাশ ফেরত আনতে বিএসএফের সাথে যোগাযোগ করে। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে রোববার লাশ হস্তান্তর করা হয়। আব্দুল রূপ বড়লেখা সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল (উত্তর) গ্রামের সজ্জাদ আলির ছেলে। তিনি ৩ সন্তানের জনক।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম রোববার বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ গ্রহণ করা হয়েছে। পরে পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। সে দেশে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। কাগজপত্র আমরা দেখেছি।

Manual6 Ad Code

বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়জুর রহমান বলেন, লাশ হস্তান্তর হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্নে দুই দেশের পুলিশ ছিলেন। বিজিবি ও বিএসএফের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আব্দুর রূপকে গুলিকে করে হত্যার বিষয়ে আমরা লিখিত প্রতিবাদ জানিয়েছি।

Manual6 Ad Code

বিএসএফ জানিয়েছে, অনুপ্রবেশ করে নিহত আব্দুর রূপ তাদের উপর আক্রমণ করেছে। কিন্তু এ বক্তব্যের সত্যতা যাচাই করা যাচ্ছে না। যেহেতু ঘটনা ভারতের ভেতরে। বিজিবি’র জোরদারকৃত টহল কার্যক্রম চলমান রয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code