এবার আসছে ডেঙ্গু কমিশন: মশা মারার ব্যর্থতায় অসন্তুষ্ট হাইকোর্ট

প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০১৯

এবার আসছে ডেঙ্গু কমিশন: মশা মারার ব্যর্থতায় অসন্তুষ্ট হাইকোর্ট

Manual6 Ad Code

দেশে বিরাজমান ডেঙ্গু আতঙ্কের মাঝে রোগ জীবানুবাহী মশা নিধনের বিষয়টি এখন আদালতের নির্দেশের আওতায় চলে এসেছে। ডেঙ্গু জীবানুবাহী এডিস মশা নিধনের যাবতীয় করনীয় নির্ধারণে একটি কমিশন গঠন করে দেয়ার সিদ্ধান্তে পৌঁছেছে হাইকোর্ট।

Manual8 Ad Code

এডিস মশা নিধনে সরকারের কী পদক্ষেপ ছিল; সিটি কর্পোরেশনের কী করার ছিল; অন্যান্য দেশে কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করা হয়- সেসব বিষয়ে নীতিমালা করাই হবে এ কমিশনের কাজ।

Manual1 Ad Code

মঙ্গলবার (২৬ আগস্ট) হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর দ্বৈত বেঞ্চ সরকার ও সিটি করপোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে নেয়া পদক্ষেপের ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। এ অবস্থায় ডেঙ্গু বিষয়ক একটি কমিশনের গঠনের লক্ষ্যে আগামী বুধবার সিদ্ধান্ত দেয়ার তারিখ নির্ধারণ করে দিয়েছে উচ্চ আদালত।

এর আগে হাইকোর্ট সারাবছর মশা নিধনে সরকারের স্থায়ী পরিকল্পনার বিষয়ে জানতে চেয়ে গত ২০ আগস্ট আদেশ দিয়েছিলেন।

এ প্রসঙ্গে সংশ্লিষ্ট সাইদ আহমেদ রাজা সাংবাদিকদের বলেন, আদালত দেখছেন, যথাসময়ে ডেঙ্গু প্রতিরোধ না হওয়ায় মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে। মানুষ মারা যাচ্ছে। তাই একটি জুডিশিয়াল অনুসন্ধান বা বিশেষজ্ঞ দ্বারা অনুসন্ধানে আগামী বুধবার আদেশের জন্য দিন ঠিক করে দিয়েছেন আদালত।’

Manual6 Ad Code

এদিকে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর আক্রমণ থেকে রক্ষা পেতে নাগরিকদের আরো বেশী সতর্ক হতে হবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code