এরশাদের আসনে ভোট ইভিএমে, তফসিল রবিবার

প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯

এরশাদের আসনে ভোট ইভিএমে, তফসিল রবিবার

Manual3 Ad Code

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর-৩ আসনে উপনির্বাচনের তফসিল আগামী ১ সেপ্টেম্বর দেয়া হবে। আর এ আসনে সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।

Manual7 Ad Code

মঙ্গলবার (২৭ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) ভবনে ৫১তম কমিশন বৈঠক শেষে ইসি সচিব মো. আলমগীর সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

মো. আলমগীর বলেন, আজকের বৈঠকে এ নির্বাচনের বিষয়ে ইসি দুটো সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো হলো- আগামী ১ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হবে এবং ভোট হবে ইভিএমে। আগামী বৃহস্পতিবার আরেকটি বৈঠকে তফসিল চূড়ান্ত করা হবে।

Manual6 Ad Code

ইসি সচিব মো. আলমগীর বলেন, গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এ আসনের ভোটগ্রহণে ইভিএম ব্যবহার করা হয়। এ জন্য উপনির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে। আর এ আসনের উপনির্বাচনের তফসিল আগামী ১ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।

Manual2 Ad Code

সচিব বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত ২৬ জুন শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। ৪ জুলাই থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ১৪ জুলাই তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। এরপর গত ১৬ জুলাই আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করা হয়।

Manual2 Ad Code

ইসি কর্মকর্তারা বলছেন, আসন্ন শূন্য হওয়ার দিন থেকেই নব্বই দিন গণনা করা হয়। এক্ষেত্রে আগামী ১১ অক্টোবরের মধ্যে ওই আসনে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা আছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code