নবীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইসহ ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত: ২:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯

নবীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইসহ ৩ শিশুর মৃত্যু

Manual6 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই ভাইসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ও বিকেলে এ দুর্ঘটনাগুলো ঘটে।

নিহত শিশুরা হলো- নবীগঞ্জ উপজেলার পূর্ব জাহিদপুর গ্রামের আজমান মিয়ার ছেলে শাহান মিয়া (১০), তার ছোট ভাই রাহান মিয়া (০৭) ও সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার বেরাডন্দম গ্রামের সমরেন্দ্র বৈষ্ণবের ছেলে সুপ্ত বৈষ্ণব (০৯)।

Manual2 Ad Code

এদের মধ্যে খেলা করতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় শাহন মিয়া। এ সময় তাকে বাঁচাতে ছোট ভাই রাহান মিয়াও ঝাঁপ দিলে দু’জনই সাঁতার না জানায় তলিয়ে গিয়ে মারা যান।

Manual3 Ad Code

আর সুপ্ত বৈষ্ণব (০৯) হবিগঞ্জের নবীগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

Manual8 Ad Code

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code