কুলাউড়ায় ট্রাক্টর-ট্রাকের সংঘর্ষে চা শ্রমিক নিহত

প্রকাশিত: ৩:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯

কুলাউড়ায় ট্রাক্টর-ট্রাকের সংঘর্ষে চা শ্রমিক নিহত

Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিক পরিবহনকারী একটি ট্রাক্টরের সাথে ট্রাকের সংঘর্ষে অজয় ভৌমিক (২৬) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও সাধন তাতি নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।

Manual1 Ad Code

সোমবার (০২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের ব্রাহ্মণবাজার মিশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ট্রাকটির চালক ও তাঁর সহযোগিকে আটক করেছে।

নিহত চা শ্রমিক অজয় উপজেলার লংলা চা বাগানের বাজারটিলা এলাকার মৃত সুবল ভৌমিকের ছেলে ও আহত সাধন তারাপাশা এলাকার বাসিন্দা।

জানা যায়, অজয়সহ উপজেলার লংলা চা বাগান এলাকার বেশ কয়েকজন শ্রমিক হা-মিম গ্রুপের মালিকানাধীন লুহাইউনি (হলিছড়া) চা বাগানে দৈনিক চুক্তিতে শ্রমিকের কাজ করতেন। সোমবার হলিছড়া চা বাগানে কাজ শেষে রাতে ওই বাগানের ট্রাক্টরে করে কয়েকজন শ্রমিক তাঁদের বাড়িতে ফিরছিলেন। শ্রমিক পরিবহনকারী ট্রাক্টরটি ব্রাহ্মণবাজারের মিশন এলাকায় আসলে বিপরীতমুখী একটি ট্রাক (গাজীপুর-ট ০২-০৩৩১ ) ট্রাক্টরটির ডানে পাশে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরে থাকা চা শ্রমিক অজয় ঘটনাস্থলেই নিহত হন এবং সাধন গুরুতর আহত হোন। পরে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকসহ এর চালককে আটক করা হয়। আহত সাধনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এম্বুলেন্সযোগে প্রেরণ এবং কুলাউড়া থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকের চালক আনোয়ার হোসেন ও তাঁর সহযোগি রাহী (২০) কে আটক এবং ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

Manual7 Ad Code

কুলাউড়া থানার ওসি তদন্ত সঞ্জয় চক্রবর্তী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকসহ চালক ও তাঁর সহযোগিকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code