ভয়ে আর প্রকাশ্যে চা খান না সমালোচিত বক্তা তাহেরী

প্রকাশিত: ৩:২০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯

ভয়ে আর প্রকাশ্যে চা খান না সমালোচিত বক্তা তাহেরী

Manual2 Ad Code

দাওয়াতে ঈমানী বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আলোচিত-সমালোচিত ইসলামী বক্তা মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী বলেছেন, আমি এখন ওয়াজ মাহফিলে প্রকাশ্যে আর চা খাই না। চা খেলে আবার কোন সমালোচনায় পড়ি। এই ভয়ে এখন আর মাহফিলে চা খাই না।

Manual1 Ad Code

এ সময় তিনি আক্ষেপ করে বলেন, একটি মাহফিলে ২-৩ ঘণ্টা কথা বলতে হয়। কথা বলতে বলতে গলা শুকিয়ে যায়। তারপরও এখন আর প্রকাশ্যে চা খাই না। কাউকে চা খাবেন বলিও না।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বিকালে হবিগঞ্জ জেলার মাধবপুরে নোয়াপাড়া গ্রামে রায়হানীয়া দরবার শরীফে তিনি এ সব কথা বলেন।

এই সময় মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী বলেন, আমার বক্তব্যগুলো খণ্ডিত ও বিকৃত করে প্রকাশ করা হয়। পুরো বক্তব্য প্রকাশ করা হয় না। তার জন্য দায়ী কিছু ইউটিউবভিত্তিক চ্যানেল। যারা অর্থ উর্পাজন ও জনপ্রিয়তার জন্য এই কাজগুলো করছে।

তিনি বলেন, কমপক্ষে ১৫টি ইউটিউব চ্যানেল আমি ইতিমধ্যে শনাক্ত করেছি, যারা আমার বিরুদ্ধে নিয়মিত অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আগামী ১০ দিনের মধ্যে এ সব অপপ্রচার বন্ধ না করলে আইনের আশ্রয় নেবেন বলে জানান তিনি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code