শ্রীমঙ্গলে নিখোঁজ বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯

শ্রীমঙ্গলে নিখোঁজ বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

Manual6 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চার দিন নিখোঁজ থাকার পরে জঙ্গল থেকে মনিন্দ্র দেবনাথ (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসবপুর গ্রামে বাড়ির পাশের জঙ্গল থেকে থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে মনিন্দ্র দেবনাথ নিখোঁজ ছিলেন। গতকাল মঙ্গলবার সকালে বাড়ির পাশের জঙ্গলের একটি গাছে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

Manual6 Ad Code

মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান ও শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Manual5 Ad Code

ওসি আব্দুস ছালেক বলেন, বৃদ্ধ লোকটি আত্মহত্যা করেছেন বলে আমরা ধারণা করছি। যেহেতু পরিবারের কেউ চাইছে না আর লাশের শরীরেও পচন ধরে গেছে, তাই আমরা লাশটি ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করেছি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code