সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯
হবিগঞ্জ সদর উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তৃতীয় শ্রেণির ছাত্রী হাবিবা আক্তারের চোখে বেত দিয়ে আঘাতের অভিযোগে শিক্ষক নিরঞ্জন সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
তিনি আরো বলেন, বিষয়টি তদন্তের জন্য একটি বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে স্থায়ীভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিরঞ্জন সরকার একটি বেত ছুড়ে দিলে ছাত্রী হাবিবা আক্তারের চোখে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। তাকে প্রথমে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানকার স্কুলছাত্রী হাবিবার উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।
স্কুলছাত্রী হাবিবার পরিবার সূত্রে জানা যায়, বর্তমানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রয়েছে। অপারেশন করে তার চোখটি কেটে ফেলে দিতে হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি