সুনামগঞ্জে শিশু ধর্ষণ: ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯

সুনামগঞ্জে শিশু ধর্ষণ: ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

Manual5 Ad Code

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ববীরগাঁও ইউনিয়নের বীরগাঁও এলাকায় ২০০৯ সালে শিশু ধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন ট্র্যাইব্যুনাল।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টায় সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জজ মো: জাকির হোসেন এ রায় প্রদান করেন।

Manual5 Ad Code

মামলার বিবরণে জানা যায়, জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ববীরগাওঁ ইউনিয়নের বীরগাঁও গ্রামের মৃত আছমত উল্ল্যাহর ছেলে আয়াকনুর ও মো: হানিফ মিয়ার ছেলে মো: শফিক মিয়ারকে আসামী করে মামলাটি দায়ের করেন ধর্ষনের শিকার শিশুটির পিতা। ২০০৯ সালের ২০ জানুয়ারী ওইশিশু ও তার এক বান্ধবী বিকেলে হাওরের নাগরার কান্দা ছন ক্ষেতে গোবর কুড়াতে গেলে আসামীরা ঐ শিশুটিকে ধর্ষন করে। আয়াকনুর ও শফিক মিলে দুজন তাদের ডেকে নাগরার কান্দা শুকনো খালের মধ্যে নিয়ে গিয়ে যায়।

Manual6 Ad Code

এ সময় অপর ৮ বছর বয়সী শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে ছেড়ে দিয়ে ওই শিশুকে দু’জন মিলে পালাক্রমে ধর্ষন করে। দীর্ঘদিন তদন্ত শেষে পুলিশের তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের আলামত প্রমাণিত হওয়ায় চার্জশীট দেয়া হয়।

Manual4 Ad Code

বুধবার আদালতের বিচারক সকল সাক্ষ্য প্রমান পর্যালোচনা করেই এ রায় প্রদান করেন।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন- ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এড. নান্টু রায় ও আসামীপক্ষের আইনজীবি ছিলেন মো: আব্দুল হক ও জুবায়ের আহমদ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code