বড়লেখায় ৩৭৫ কার্টন বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯

বড়লেখায় ৩৭৫ কার্টন বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১

Manual1 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় ৩৭৫ কার্টন বিদেশি সিগারেট ও ব্যক্তিগত গাড়িসহ সৈয়দ আহমদ (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual7 Ad Code

সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের সালদিগা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

সৈয়দ আহমদ উপজেলার কাঞ্চনপুর এলাকার হাজী আব্দুল হকের ছেলে।

Manual5 Ad Code

পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় চোরাকারবারিরা বিদেশি সিগারেটের একটি চালান নিয়ে জুড়ী উপজেলার বাছিরপুর থেকে কাননগোবাজার রোড দিয়ে বড়লেখায় আসছে। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সালদিগা এলাকায় অবস্থান নেয়। এসময় চেক পোস্টে সৈয়দ আহমদের গাড়িটি আটকানো হয়। গাড়ি তল্লাশি করে ৩৭৫ কার্টন বিদেশি ক্লাসিক সিগারেট পাওয়া যায়। পরে সিগারেটসহ গাড়িটি জব্দ করে থানায় নেওয়া হয়।

থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বিকেলে বলেন, বিদেশি সিগারেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ (মঙ্গলবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code