সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯
মৌলভীবাজারের রাজনগর থেকে বিপুল পরিমাণ ভারতীয় পাতা বিড়িসহ মো: রহমত আলী (৪৫) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজনগর থানাধীন মুন্সিবাজারস্থ তার নিজ দোকান (আয়শা ষ্টোর) থেকে বিড়িসহ তাকে গ্রেপ্তার করা হয়। এসময় দোকান থেকে ৬০ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি, ১টি মোবাইল জব্দ করে র্যাব।
গ্রেপ্তারকৃত মো: রহমত আলী (৪৫) রাজনগর থানাধীন ব্রাহ্মনগাঁও গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো: মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল এ. কে. এম. কামরুজ্জামান এর নেতৃত্বে মঙ্গলবার মৌলভীবাজারের রাজনগরে অভিযান চালিয়ে বিড়িসহ তাকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত পাতার বিড়ি ও গ্রেপ্তারকৃত আসামীকে মৌলভীবাজারের রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি