নবীগঞ্জে একই পরিবারের ৩ জনের ইসলাম ধর্ম গ্রহণ

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯

নবীগঞ্জে একই পরিবারের ৩ জনের ইসলাম ধর্ম গ্রহণ

Manual8 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জে এক পরিবারের সকল সদস্য একসাথে ইসলাম ধর্ম গ্রহন করেছেন। তারা হলেন- পৌর এলাকার শিবপাশা গ্রামের বাসিন্দা প্রিটুল কান্তি দাশ তার মা-বোন।

ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম রাখা হয়েছে শেখ মুহাম্মদ আবদুর রহমান। গত রোববার হবিগঞ্জ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেফিট করে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন। তার সাথে এ প্রতিনিধির আলাপকালে তিনি জানান, হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী পড়েন এবং আসেপাশের মুসলমান ও বন্ধুদের চলাফেরা, আচার-আচরণে তিনি ইসলাম সম্পর্কে ধারনা লাভ করেন এবং মনে প্রাণে বিশ্বাস করেন, তার মা বোনের সাথেও বিষয়টি নিয়ে বিশদভাবে আলোচনা করেন এবং ইসলাম ধর্মের নিয়ম-কানুন, মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবন ও আদর্শ সম্পর্কে অবহিত করেন। এতে তার মা বোনও ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেন।

Manual4 Ad Code

এরই প্রেক্ষিতে তিনি এবং তার পরিবারের লোকজন ইসলাম ধর্ম গ্রহনের সিদ্ধান্ত নিয়ে হবিগঞ্জ আদালতে গিয়ে গত রবিবার নোটারী পাবলিকের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

Manual2 Ad Code

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জের ওসমানী রোডস্থ আরজু হোটেলে পৌর এলাকার কয়েকজন আলেম উলামার মাধ্যমে পবিত্র কলিমা পাঠ করে ইসলাম ধর্মে দীক্ষিত হন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code