ফিল্মস্টাইলে গ্রেপ্তার হওয়া সাংবাদিক বুলবুলের জামিন

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯

ফিল্মস্টাইলে গ্রেপ্তার হওয়া সাংবাদিক বুলবুলের জামিন

Manual5 Ad Code

হাসপাতাল থেকে ফিল্মিস্টাইলে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার কয়েকঘন্টার মধ্যে জামিন পেলেন এনটিভি’র সিলেটের ব্যুরো প্রধান ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), সিলেটের সাবেক সভাপতি সাংবাদিক মইনুল হক বুলবুল।

Manual5 Ad Code

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবু উবায়দা তার জামিন মঞ্জুর করেন।

আদালত চত্বর থেকে আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), সিলেটের সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী জামিনর বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে শুক্রবার সকালে কানাইঘাট থানা থেকে সিলেট আদালতে নিয়ে আসা হয় বুলবুলকে। তবে ছুটির দিন থাকায় আদালতে ছিলেন না কোনো বিচারক। পরে বিকেলে বিশেষ ব্যবস্থায় আদালতের কার্যক্রম শুরু হয়। এসময় শুনানি শেষে বুলবুলকে জামিন প্রদান করা হয়।

Manual5 Ad Code

বুলবুলকে সিলেট আনার খবর পেয়ে সকাল থেকেই সংবাদকর্মীরা আদালত চত্বরে ভিড় করেন। বিকেলে শুনানিকালেও বিপুলসংখ্যক সাংবাদিক আদালত চত্বরে হাজির ছিলেন।

Manual8 Ad Code

পড়ুন : সাদা পোশাকে সাংবাদিক বুলবুলকে গ্রেপ্তার, নিন্দা ও মুক্তির দাবি

Manual7 Ad Code

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নগরীর ওইমেন্স হাসপাতাল থেকে সাদা পোষাকে একদল অস্ত্রধারী ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিশন, সিলেটের সাবেক সভাপতি ও এনটিভির সিলেট ব্যুরো প্রধা নমইনুল হক বুলবুলকে তুলে নিয়ে যায়। এর ঘন্টাখানেক পর বুলবুলকে গ্রেপ্তারের কথা স্বীকার করে কানাইঘাট থানা পুলিশ। রায়হান আহমদ নামে এক ব্যক্তির দায়ের করা প্রতারণা মামলায় বুলবুলকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code