সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯
পুকুরের পানিতে ডুবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নাসিমা বেগম নামে আট বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট মুন্সীটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নাসিমা একই এলাকার গাড়িচালক মিজান মিয়ার মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার দুপুর থেকেই শিশু নাসিমাকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনের পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। পরে বাড়ির অন্যান্য সদস্যরা তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিমাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে রহিমপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ড সদস্য মো. আজির উদ্দিন জানান, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Design and developed by ওয়েব হোম বিডি