সবার সহযোগিতা চান জটিল রোগে আক্রান্ত কুলাউড়ার ছালেক

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯

সবার সহযোগিতা চান জটিল রোগে আক্রান্ত কুলাউড়ার ছালেক

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে ছালেক আহমদ (২৭)। প্রায় তিন মাস ধরে তিনি জটিল রোগে আক্রান্ত। বর্তমানে সিলেটের ডাক্তার দীপংকর নাথ তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন ছালেক।

Manual2 Ad Code

ডাক্তারের মতে, প্রায় তিন মাস ধরে ছালেক আহমদের কোমরের হাঁড় (খুঁটি) অকেজো হয়ে যাচ্ছে। আগামী তিন মাসের মধ্যে অপারেশন না করলে পুরো কোমরের হাঁড় সম্পূর্ণ অকেজো হয়ে যাবে। ওই অবস্থায় তিনি আর চলাফেরা করতে পারবেন না। ছালেকের চিকিৎসায় ব্যয় হবে সাড়ে ৩ লাখ টাকা। এতো টাকা যোগাড় করা তার পক্ষে মোটেই সম্ভব হচ্ছে না।

স্থানীয় এলাকায় একটি ফার্মেসিতে চাকরি করে কোনো রকম দিনাতিপাত করছিলেন তিনি।  বাবা মারা যাওয়ার পর পরিবারের বড় সন্তান হিসেবে দায়িত্বভার তার কাঁধেই পড়ে। মাসহ ছালেক আহমদের এক ভাই ও তিন বোন, স্ত্রী ও তিন বছরের এক ছেলে রয়েছে পরিবারে। ছালেক আহমদ তার শারীরিক অবস্থার পাশাপাশি পরিবার-পরিজনদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

Manual4 Ad Code

তিনি সমাজের বিত্তবানদের কাছে চিকিৎসা খরচের জন্য সাহায্যের প্রার্থনা করেছেন। তার ব্যবহৃত মোবাইল নাম্বারে (বিকাশ ০১৭১৭২২৮১২০) টাকা পাঠাতে সকলের নিকট অনুরোধ করা হচ্ছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code