চুনারুঘাটে ২৪ কেজি গাঁজাসহ আটক ১

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯

চুনারুঘাটে ২৪ কেজি গাঁজাসহ আটক ১

Manual4 Ad Code

হবিঞ্জের চুনারুঘাট থানা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ আগস্ট) দিবাগত রাত ২টায় উপজেলার চান্দপুর চা বাগানের বেগমখাঁন নামক স্থান থেকে ২৪ কেজি গাঁজাসহ এক ব্যবসায়ীকে আটক করেন তারা। আটককৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য আড়াই লক্ষ টাকা।

Manual3 Ad Code

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান, উল্লেখিত তারিখে গোপন সংবাদের ভিত্তিতে তিনি এসআই শেখ আলী আজহার ও শহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পাঠিয়ে অতি কৌশলে উপজেলার চন্দনা গ্রামের আ. হকের পুত্র মো. হরমুজ আলীকে (৩৫) গাঁজাসহ আটক করতে সক্ষম হন।

Manual1 Ad Code

তিনি বলেন, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহর নির্দেশ মতে তারা মাদকের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। জাতির জন্য হুমকি যেকোনো মাদক ও চোরাকারবারি রোধে তারা বদ্ধ পরিকর। ইতিমধ্যে তারা অভিযানের মাধ্যমে অনেক মাদক চালান ও চোরা কারবারিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

Manual8 Ad Code

উল্লেখ্য যে, চুনারুঘাট থানায় যোগদানের পরই ওসি শেখ নাজমুল হক মাদক রোধকল্পে চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং একের পর এক মাদক চালান আটক করে এর বাস্তবায়ন করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code