সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের জন্য ২৭ অক্টোবর শুনানির দিন ঠিক করেছেন আদালত।
বুধবার (২৫ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার চত্তরে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত ৩-এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এ মামলায় শুনানি শেষে চার্জ গঠন নতুনতারিখ ঠিক করেন।
মামলার অন্যতম অভিযুক্ত বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় কারা হেফাজতে রাজধানীর বঙ্গবন্ধূ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কারা কর্তৃপক্ষ তাকে আদালতে হাজির করেনি। এ বিষয়ে বেগম জিয়ার আইনজীবীরা আদালতের কাছে চার্জ শুনানি পেছানোর জন্য সময় চেয়ে আবেদন করেন। বিচারক শুনানি শেষে তাদের আবেদন মঞ্জুর করে নতুন দিন ঠিক করেন।
উল্লেখ্য, তৎকালীন সেনা সমর্থিত কেয়ারটেকার সরকারের আমলে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মো. গোলাম শাহরিয়ার বাদী হয়ে বেগম জিয়া সহগ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলাটি দায়ের করেন।
২০০৮ সালের ১৩ মে মামলাটি তদন্ত করে বিএনপি জোট সরকারের প্রভাবশালী ৯ জন সাবেক মন্ত্রী ও উপমন্ত্রীসহ মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযুক্তদের মধ্যে অন্তত: ছ’জনের মৃত্যু হয়েছে।
তবে, জরুরি বিধিমালা সংযুক্ত এ অভিযোগপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে মামলাটি বাতিল চেয়ে রিট করে ন খালেদা জিয়ার আইনজীবিরা। সে রিটের কারণে প্রায় ৮ বছর নিম্ন আদালতে বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। পরে শেখ হাসিনার সরকারের আমলে উচ্চ আদালত ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি এ রিট খারিজ করে খালেদা জিয়াকে দুই মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। উচ্চ আদালতের নির্দেশে ওই বছরের ৫ এপ্রিল আত্মসমর্পণ করে জামিন পান খালেদা জিয়া।
Design and developed by ওয়েব হোম বিডি