কৃষক হত্যা: তিন ভাইসহ ৭ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯

কৃষক হত্যা: তিন ভাইসহ ৭ জনের যাবজ্জীবন

Manual5 Ad Code

কিশোরগঞ্জে কৃষক আব্বাস আলী হত্যা মামলায় তিন ভাইসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জের ১নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম মামলার এ রায় ঘোষণা করেন।

Manual5 Ad Code

যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেক আসামিকে তিন লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

দণ্ডিতরা হলেন- তিন ভাই জংগু মিয়া, মংগু মিয়া ও দুলু মিয়া, মঞ্জু মিয়া, এনায়েত, কাজল ও কাঁকন। তাদের সবার বাড়ি শেখেরহাটি গ্রামে।

Manual3 Ad Code

আসামিদের মধ্যে মঞ্জু মিয়া পলাতক রয়েছে। বাকিরা রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে বলা হয়, জেলার অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের শেখেরহাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৫ সালের ২৩ জুলাই সকালে আসামিরা আব্বাস আলি বাড়িতে হামলা চালিয়ে বল্লমের আঘাতে তাকে হত্যা করে। এ ঘটনায় ওই দিনই আব্বাসের স্ত্রীর বড় ভাই মিরু মিয়া বাদী হয়ে ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় অষ্টগ্রাম থানা পুলিশ ২০০৫ সালের ১৯ অগাস্ট আদালতে নয় আসামির নামে অভিযোগপত্র দাখিল করেন।

তদন্ত শেষে অষ্টগ্রাম থানার এসআই আব্দুল করিম দুই জনকে বাদ দিয়ে নয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। বিচার চলাকালে আসামি পুতুল বেগম ও নওয়াব মিয়া মারা যাওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code