কুলাউড়া থেকে ইয়াবাসহ ভারতীয় নাগরীক গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৯

কুলাউড়া থেকে ইয়াবাসহ ভারতীয় নাগরীক গ্রেপ্তার

Manual2 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া থেকে ৯শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দয়াময় মালাকার নামে ভারতীয় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় কুলাউড়া থানা এলাকার নছিরগঞ্জ বাজারের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলো- ভারতের উনকুটি (ত্রিপুরা) জেলার ইরানী থানাধীন কালিপুর গ্রামের মৃত দয়াময় মালাকারের পুত্র বিশ্বজিৎ মালাকার (২৫)।

Manual8 Ad Code

অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-৯ এর মিডিয় অফিসার মো: মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

Manual5 Ad Code

তিনি জানান, র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদে ভিত্তিতে শুক্রবার দুপুরে এএসপি মো: আব্দুল খালেক ও এএসপি এ. কে. এম. কামরুজ্জামান এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

Manual1 Ad Code

উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেপ্তারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code