কুলাউড়ায় সুলেমান হত্যা: প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯

কুলাউড়ায় সুলেমান হত্যা: প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কিশোর সুলেমান (১৪) হত্যা মামলার পলাতক প্রধান আসামি রেদোয়ান মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় কুলাউড়া পুলিশ।

জানা যায়, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. ফারুক আহমদের নির্দেশে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাদেক কাওসার দস্তগীর ও ওসি ইয়ারদৌস হাসানের সহযোগিতায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রহিম একদল পুলিশ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মোবাইল ট্র্যাকিং করে চট্টগ্রাম জেলার রাউজান থানা ও রাংগুনিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রাংগুনিয়া থানা এলাকা থেকে ওই হত্যা মামলার প্রধান আসামি মো. রেদোয়ান মিয়াকে গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

পরে গ্রেফতারকৃত আসামিকে চট্টগ্রাম থেকে শনিবার (২৮ সেপ্টেম্বর) কুলাউড়া থানায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য, উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামের মৃত বাজিদ আলীর ছেলে কিশোর সুলেমানকে ৬ সেপ্টেম্বর সকালে পার্শ্ববর্তী আনু মিয়ার ছেলে রেদোয়ান মিয়ার নেতৃত্বে তার সঙ্গীয়রা বেধড়ক মারপিট করায় সে গুরুতর আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় সুলেমানের মৃত্যু হয়।

Manual7 Ad Code

এ ঘটনায় নিহত কিশোরের ভাই ইমরান আলী বাদী হয়ে ৮ সেপ্টেম্বর পাঁচজনকে আসামি করে কুলাউড়া থানায় হত্যা মামলা দায়ের করলে কুলাউড়া থানার এস আই রহিমের নেতৃত্বে পুলিশ তাৎক্ষনিকভাবে এলাকায় এক অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনু মিয়া (৪৫), তার স্ত্রী পিয়ারা বেগম (৪০) ও মেয়ে আসলিমা বেগমসহ (১৮) তিনজনকে গ্রেফতার করে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code