বড়লেখায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯

বড়লেখায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেপ্তার

Manual6 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাখিয়ালা এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

Manual6 Ad Code

তারা হলেন- বড়লেখা পৌরসভার পাখিয়ালা গ্রামের প্রয়াত আব্দুল মালিকের ছেলে মো. লাভলু মিয়া (২৭), সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামের মৃত বোরহান উদ্দিনের ছেলে মো. জুয়েল মিয়া (২৫) ও পৌরসভার বালিচর গ্রামের শামছুল ইসলামের ছেলে আব্দুল আহাদ (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার তিন যুবক পেশাদার ইয়াবা ব্যবসায়ী। তাদের মধ্যে দুজনের নামে এর আগে মামলাও ছিল। রোববার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাখিয়ালা এলাকার একটি কলোনির সামন থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

অভিযানে অংশ নেন থানার উপ-পরিদর্শক (এসআই) এ রকিব মোহাম্মদ, মিন্টু চৌধুরী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জাহিনুর রহমান। এ ঘটনায় তিনজনের নামে মামলা হয়েছে।

Manual4 Ad Code

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, গ্রেপ্তারকৃতদের নামে মামলা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code