তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে লোকমান

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯

তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে লোকমান

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ফরিদ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে আসামির দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা (উপ-পরিদর্শক) কামরুল ইসলাম লোকমানকে আদালতে হাজির করে আবারও ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান রিমান্ডের আবেদন করেন।

Manual8 Ad Code

আবেদনের পরিপ্রেক্ষিতে আসামির রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। উভয় পক্ষের শুনানি শেষে আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ২৭ ও ৩০ সেপ্টেম্বর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর মণিপুরীপাড়ার বাসা থেকে লোকমানকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২।

Manual1 Ad Code

এ সময় তার বাসা থেকে ৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব-২ কার্যালয়ে নেওয়া হয়। এরপর তাকে তেজগাঁও থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code