সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০১৯
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরের রেল স্টেশন রোডের কমিশনার মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (০৭ অক্টোবর) সকালে সংঘটিত এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম-সম্পাদক আতিকুর রহমান আখি জানান, তার সহোদর সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতির কমিশনার মার্কেটে সোমবার সকাল ৯টার দিকে আকস্মিকভাবে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে ওই মার্কেটের তিনটি অফিস ও ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানের সব পণ্য আগুনে ভস্মীভূত হয়ে যায়।
পরে খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেনের নেতৃতে দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে। কুলাউড়া ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুলাউড়া ইউএনও এ টি এম ফরহাদ চৌধুরী, পিআইও মো. শিমুল আলী এবং কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সম্পাদক মইনুল ইসলাম শামীমসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি