সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৯
নবীগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকন্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নবীগঞ্জ শহরতলীর থানা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
এসময় নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলির সভাপতিত্বে ও ছাত্র নেতা শেখ শিপন মিয়ার সঞ্চালনায় প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক-দলের যুগ্ম আহবায়ক সায়েদ আহমদ, মুন্সি সাইফুল আলম, শ্যামল আহমেদ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুনাইম চৌধুরী উজ্জ্বল, পারভেজ আহমেদ রকি, মিটন আহমেদ, সদস্য জুনাইদ চৌধুরী, সোহাগ তালুকদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা মোফাজ্জ্বল হক, লিমন আহমেদ, জামিল, রিমন, সাজু আহমেদ, ইয়াহিয়া আহমেদ, হাবিবুর রহমান হাবিব, খলিলুর রহমান, আতাউর রহমান, রাজন সালেহ, আফজাল আহমেদ, রাশেদ আহমেদ, সোহাগ চৌধুরী, মাহবুব আহমেদ, ইমন আহমেদ, সেজু আহমেদ, শাফিউর রহমান, তায়েম আহমেদ, রোকশাদ শাহজাহান, আল-আমিন, কামরুল হাসান, তোফাজ্জল ইসলাম, কলেজ ছাত্রদল নেতা সৈয়দ শিহাব, মনসুর আহমেদ শুভ, আতাউর রহমান শামীম, সামছুর রহমান নাসির, জিহান পারভেজ মজিদ, মো.কপিল উদ্দিন, রাজন দাশ, রুবেল আহমেদ, শাহাঙ্গীর মিয়া, জয় দাশ, আলমগীর আহমেদ, নওশাদ আহমেদ ও শেখ ইয়ামিন প্রমূখ।
এসময় বক্তারা অবিলম্বে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান এবং সারাদেশে শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যকলাপের দায়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবী জানান।
Design and developed by ওয়েব হোম বিডি