শ্রীমঙ্গলে ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নিহত

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৯

শ্রীমঙ্গলে ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নিহত

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জয়নুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

 

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার চা কন্যা নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত জয়নুল ইসলাম মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চাঁনগ্রাম এলাকার মৃত মোস্তাকিন মিয়ার ছেলে।

Manual6 Ad Code

 

র‌্যাব-৯ শ্রীমঙ্গলের স্কোয়াড কমান্ডার কামরুজ্জামান জানান, দু’দিন আগে সিলেট থেকে আন্তঃজেলা ডাকাত দলের কয়েকজন সদস্যকে আটক হয়। তাদের দেয়া তথ্যমতে শনিবার রাতে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে ডাকাত দলের অন্য সদস্যরা র‌্যাবের ওপর আক্রমণ করে। এ সময় র‌্যাব পাল্টা গুলি চালালে জয়নাল ইসলাম নামে এক ডাকাত নিহত হন এবং অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক জানান, এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। মামলা হলে বিস্তারিত তথ্য জানানো যাবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code