বিশ্বনাথে চাঞ্চল্যকর ‘গণধর্ষণ’ মামলার প্রধান আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯

বিশ্বনাথে চাঞ্চল্যকর ‘গণধর্ষণ’ মামলার প্রধান আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামী জাহাঙ্গীর আলমকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে ওসমানীনগর থানা এলাকায় অভিযান চালিয়ে লামাপাড়া সাকিনস্থ জনৈক আফরোজ আলীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম (৩৫) দক্ষিণ সুরমা থানা এলাতার তেতলি (চেরাগী) গ্রামের আজিজুল হকের ছেলে।

Manual1 Ad Code

 

সে বিশ্বনাথ থানার মামলা নং-০৫ তারিখ ১৪/১০/১৯ ইং ধারা দন্ডবিধি ২০১ তৎসহ ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং ২০০৩) এর ৯ (৩)/৯ক এর এজাহার নামীয় পপি গণধর্ষণ মামলার প্রধান আসামী।

 

অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো: মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

 

গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Manual1 Ad Code

উল্লেখ্য, গত ৯ অক্টোবর সিলেটের দক্ষিণ সুরমা থানার তেতলী (চেরাগী) গ্রামস্থ বড় বোনের বাসায় বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার হয়ে পরদিন আত্মহত্যা করেন বিশ্বনাথ উপজেলার লালটেক গ্রামের হতদরিদ্র শুকুর আলীর মেয়ে পপি বেগম (২১)। গণধর্ষণের বিষয়টি তিনি কাউকে না জানালেও তার ভ্যানটি ব্যাগে পাওয়া একটি চিরকুটের (সুইসাইড নোট) সূত্র ধরে আত্মহত্যার আসল রহস্য উন্মেচিত হয়।

 

চিরকুট পাওয়ার পর পপির বড় বোনের স্বামী ফয়জুল ইসলামসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন তার হতভাগা পিতা শুকুর আলী।

 

পপির রেখে যাওয়া সুইসাইড নোট ও তার পিতার মামলা দায়ের করার পর ব্যাপক তৎপর হয়ে উঠেন আইন-শৃংখলা বাহিনী এবং গ্রেফতার হয় এজহারনামীয় দুই অভিযুক্ত আসামী।

Manual8 Ad Code

 

এরমধ্যে গত ১৫ অক্টোবর রাতে র‌্যাব-৯ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্ব তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয় দক্ষিণ সুরমা উপজেলার তেতলী (চেরাগী) মৃত মতছির আলীর পুত্র জাহেদ হোসেনকে (২২)।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code