বাহুবলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

বাহুবলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

Manual6 Ad Code

বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত কয়েকজন।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

শনিবার (১৯ অক্টোবর) ভোরে বাহুবল উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

 

নিহতরা হলেন- ট্রাকচালক চাঁপাইনবাবগঞ্জের নকরাছ পাড়া এলাকার আহমদ আলীর ছেলে বাবু মিয়া (৩২) ও হেলপার একই এলাকার মোস্তাফা আলীর ছেলে রহমত আলী (২৫)।

 

বাহুবল মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) ফাহমিদা নূরানী জানান, ভোর রাতে সিলেট থেকে ঢাকাগামী পাথরবোঝাই একটি টাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ঢাকাগামী ট্রাকের চালক ও হেলপার।

 

Manual3 Ad Code

এ সময় অপর ট্রাকের হেলপার নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আব্দুস সালামের ছেলে শাহ আলম (৩৫) গুরুতর আহত হন। তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code