কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা মহিলা নিহত

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা মহিলা নিহত

Manual6 Ad Code

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজা‌রের কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় জ‌মিরুন নেছা (৬০) না‌মের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এঘটনায় ম‌হিলার ছে‌লে-মে‌য়ে ও নাতনীসহ সিএনজি অটোরিকশার ড্রাইভার গুরুতর আহত হয়েছেন।

Manual3 Ad Code

 

শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপ‌জেলার ব্রাহ্মণবাজারের ২৪ নং লুয়াইউ‌নি এলাকায় এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

আহতরা হলেন- মুসলিম উদ্দিন (৪০), মে‌য়ে আসমা বেগম (৩২), না‌তিন মারজান বেগম (১২) ও গা‌ড়ি চালক আবুল মিয়া (৩০)। আহতদের মধ্যে তিনজনকে কুলাউড়া হাসপাতাল ও এক জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

‌‌ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ার‌দৌস হাসান বলেন, মৌলভীবাজার থে‌কে কুলাউড়ায় নিজ বা‌ড়ি‌তে ফেরার প‌থে সিএন‌জি অটোরিকশা নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কের পা‌শের এক‌টি গা‌ছের সা‌থে স‌জো‌রে ধাক্কা খায়। এতে তাৎক্ষ‌নিক ওই বৃদ্ধার মৃত্যু হয়। স্থানীয় ও থানা পু‌লি‌শের সহ‌যো‌গীতায় আহত বা‌কি ৪জন উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নেয়া হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code