নবীজিকে নিয়ে কটূক্তি, প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯

নবীজিকে নিয়ে কটূক্তি, প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

Manual5 Ad Code

কুলাউড়া প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলামকে নিয়ে কটাক্ষ করার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

 

এ উপলক্ষে সোমবার (২১ অক্টোবর) বাদ মাগরিব বাংলাদেশ আন্‌জুমানে আল্‌ ইসলাহ-এর উদ্যোগে কুলাউড়া পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে স্টেশন চৌমুহনীতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

 

পথসভায় বক্তারা প্রশাসনের প্রতি জোরালো দাবি জানিয়ে বলেন, ভোলায় হিন্দু যুবকের ইসলাম অবমাননার ঘটনায় উলামায়ে কেরাম ও প্রশাসনের সমন্বয়ে নিবিড় তদন্ত করে রহস্য উদঘাটন করতে হবে। পাশাপাশি এসব অপতৎপরতা ও ইন্ধনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

 

Manual8 Ad Code

মিছিল পরবর্তী এ পথসভায় কাজী মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুলাউড়া আল্‌ ইসলাহ- এর সহসভাপতি মাওলানা আয়ুব আনসারী, কুলাউড়া পৌর আল ইসলার সাধারণ সম্পাদক জায়েদ বখস টিপু, কাজী মাওলানা জাকির হোসেন, উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজু প্রমুখ। এ সময় দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code